কৃষি সময়
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

কৃষি সময় প্রতিবেদক

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশের কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তরুণদের সৃজনশীলতা ও ডিজিটাল অর্থনীতির বিকাশে উৎসাহ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, দেশের লাখ লাখ তরুণ ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীল কনটেন্ট তৈরি করে আয় করছেন এবং তারা দেশের ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

 

তিনি বলেন, তরুণ প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতাকে উৎসাহ দেওয়া এবং উদ্ভাবনী প্রযুক্তির বিকাশে সহায়তা করার লক্ষ্যে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের প্রদত্ত সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

 

বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের পাশাপাশি স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর জন্যও ভ্যাট অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে। এছাড়া স্টার্টআপ প্রতিষ্ঠানের সেবা আমদানির ক্ষেত্রে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট এবং স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাটও অব্যাহতির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।

 

অর্থমন্ত্রী স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর জন্য এ ভ্যাট অব্যাহতির সুবিধা ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করেন।

 

তিনি বলেন, দেশের ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবনভিত্তিক উদ্যোগ এবং তরুণ উদ্যোক্তাদের বিকাশে সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যেই এসব প্রস্তাব আনা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূ

1

বিএডিসিতে মহান বিজয় দিবস পালন

2

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত

3

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

4

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

5

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি

6

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

7

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

8

কিংস প্যালেসের পিজন স্কোয়ার-মানুষের সঙ্গে কবুতরের বন্ধুত্বপূ

9

টেকসই খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন : কৃষিম

10

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

11

সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে - কৃষি উপদেষ

12

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

15

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

16

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

17

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

18

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

19

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

20