কৃষি সময়
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

নিজস্ব প্রতিবেদক
দেশের ইতিহাসে সবচেয়ে বড় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছে সরকার। কিন্তু এতে অর্থনীতির প্রধান ভিত্তি কৃষির হিস্যা কমেছে।

সাম্প্রতিক সময়ে খাদ্য উৎপাদন ব্যয় বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, খাদ্য মূল্যস্ফীতি ও কৃষি অর্থনীতির প্রবৃদ্ধির মন্থরগতির মধ্যে এ বাজেটে কৃষিখাতগুলো প্রত্যাশিত গুরুত্ব পায়নি বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম এবারের বাজেট কেমন হলো? জানতে চাই ড. জাহাঙ্গীর আলম বলেন, মোট কথায়, সার্বিক বাজেট যেভাবে বেড়েছে, সে তুলনায় কৃষি বাজেট নিয়ে আমি সন্তুষ্ট নই। কারণ সার্বিক বাজেটের আকার এবার বেড়েছে ১৯ শতাংশ, ঠিক কৃষি বাজেটটা ততটাই সংকুচিত হয়েছে।

এ বছর বাজেটে সার্বিক কৃষিখাতে পাঁচ মন্ত্রণালয় মিলে ৪৬ হাজার ৮২১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছর ছিল ৪৬ হাজার ২৬৮ কোটি টাকা। অর্থাৎ, এবার বেড়েছে ৫৫৩ কোটি টাকা। মানে প্রবৃদ্ধির হার মাত্র ১ দশমিক ৯ শতাংশ।

ড. জাহাঙ্গীর আলম বলেন, এবারের কৃষি বাজেট হলো আমাদের মোট বাজেটের ৪ দশমিক ৯৯ শতাংশ, যা গত বছর ছিল মোট বাজেটের ৫ দশমিক ৮৬ শতাংশ। কিন্তু এক যুগ আগে মোট বাজেটের ১০ শতাংশের ওপরে বরাদ্দ থাকতো কৃষিতে। ২০১০-১১ অর্থবছরে ১০ দশমিক ৬৫ শতাংশ বরাদ্দ ছিল।

এবার কৃষির ভর্তুকি প্রসঙ্গে এই কৃষি অর্থনীতিবিদ বলেন, এবার কৃষিতে ১৭ হাজার ১ কোটি টাকা দিয়েছে। গত বছর এটা ছিল ১৭ হাজার ২৪১ কোটি টাকা। অর্থাৎ ২৪০ কোটি টাকা কমে গেছে, মানে ১ দশমিক ৩৯ শতাংশ। এখন মোট বাজেটে কৃষি ভর্তুকির হিস্যা ১ দশমিক ৭৫ শতাংশ, যেটা আগে ছিল ২ দশমিক ৮ শতাংশ। এটা কিন্তু ২০১১-১২ তে মোট ভর্তুকির ৬ দশমিক ৪ শতাংশ ছিল।

এসব পরিসংখ্যান বলছে, বছরের পর বছর আমাদের বাজেটে কৃষিতে ভর্তুকি কমছে। কৃষিতে প্রত্যাশিত বরাদ্দ-ভর্তুকি কেমন হওয়া উচিত ছিল? জানতে চাইলে ড. জাহাঙ্গীর আলম বলেন, নিশ্চয় কৃষিতে ভর্তুকির পরিমাণ বাড়ানোর দরকার ছিল। কারণ আন্তর্জাতিক যে অবস্থা, যুদ্ধ পরিস্থিতি এবং তাতে সারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ বিঘ্নিত হওয়ার যে শঙ্কা, তাতে ভর্তুকি ছাড়া চলা কঠিন।

বাজেটে কৃষি অবমূল্যায়ন করা হলো কিনা? জানতে চাইলে এই কৃষি অর্থনীতিবিদ ঠিক, যখন কৃষির বাজেট বাড়ানো উচিত এবং ভর্তুকি বাড়ানো দরকার ছিল, তখন এটা সংকোচন হয়েছে। এটা অবমূল্যায়ন বলা যায়। 

এতে কি সমস্যা দেখছেন?জানতে চাইলে তিনি বলেন, এ অবস্থা উৎপাদনকে নিরুৎসাহিত করবে এবং গত চার বছর ধরে যে খাদ্য মূল্যস্ফীতি চলছে ক্রমাগতভাবে সেটা চলতে থাকবে। আমাদের আমদানি যেটা গত দুই বছর ধরে নির্ভরতা বাড়ছে, বছরে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টন খাদ্যশস্য আমদানি করতে হচ্ছে, সেটা থেকে বেরোনো যাবে না।

কৃষক কী ধরনের সমস্যায় পড়বেন জানতে চাইলে ড. জাহাঙ্গীর আলম বলেন, দেখুন, যুদ্ধের পরে কিন্তু সারের দাম আন্তর্জাতিক বাজারে প্রায় পৌনে দুই গুণ বেড়ে গেছে। তেলের দাম প্রায় দ্বিগুণ। এসব খাতে ভর্তুকি না থাকলে দাম বাড়বে। তাতে কৃষকের খরচ বাড়বে। তখন ন্যায্যমূল্য না পেলে কৃষকরা নিরুৎসাহিত হবে। উৎপাদন কমে যেতে পারে, যা খাদ্যনিরাপত্তার জন্য হুমকি।

এছাড়া দেশে মাত্রাতিরিক্ত খরা, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ লেগে আছে। সেগুলো মোকাবিলায় বরাদ্দ না থাকলে সে সমস্যা কৃষকের ওপরই পড়বে।

২০০৯-১০ অর্থবছরে কৃষিখাতের প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে প্রায় ২ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে। এমনকি আগের বছরের ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির তুলনায়ও এটি একটি নিম্নগতি নির্দেশ করে। দেশের প্রায় ৪৫ শতাংশ শ্রমশক্তি কৃষিখাতে নিয়োজিত থাকলেও তুলনামূলক কম বাজেট বরাদ্দের কারণে এ খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

1

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

2

অন্ধকারে ৭২১ কোটির ‘কৃষক স্মার্টকার্ড’ কার্যক্রম

3

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

4

কেআইবি’র কমিটি অবৈধ,কুচক্রি মহল দখলে রেখেছে : ড. রাজ্জাক

5

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

6

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

7

ঈদের ছুটি শেষে নির্ধারিত সময়ে অফিসে ফিরতে কৃষি মন্ত্রণালয়ের

8

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

9

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

10

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

11

খাদ্যনিরাপত্তা নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনের আন

12

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

13

জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর টিকে থাকা কঠিন

14

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষ

15

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

18

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

19

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

20