কৃষি সময়
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে - কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক 
কৃষি ও  স্বরাষ্ট্র লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আলুর উৎপাদন বৃদ্ধি পাওয়ায়
এবার চাষি আলুর দামই পায়নি। সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে।

উপদেষ্টা রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষির সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এ তথ্য জানান।
এ সময় উপদেষ্টা বলেন, দেশে ধান, আলু, পেঁয়াজ, সবজি ও সরিষার উৎপাদন বৃদ্ধি পেয়েছে। গত বছরের চেয়ে এ বছর ধানের উৎপাদন ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  আলুর উৎপাদন ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

উপদেষ্টা জানান, পেঁয়াজের উৎপাদন গত বছরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। এবার বাজারে দাম স্থিতিশীল রয়েছে। শাকসবজির উৎপাদন ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে দাম মোটামুটি স্থিতিশীল। দাম একদম কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়।

উপদেষ্টা বলেন, আমরা চাই দাম স্থিতিশীল থাকুক। এখন মাঘ মাস শুরু হয়েছে, এরপর ফাল্গুন-চৈত্র মাসে সবজির দামে বেশি ঝামেলা তৈরি হয়।

উপদেষ্টা জানান, সবচেয়ে বেশি ৮৬ শতাংশ উৎপাদন বেড়েছে সরিষার। আমরা ৬৪ জেলায় ১০০ মিনি কোল্ডস্টোরেজ করে দিয়েছি। আরও নতুন করে ১০০ কোল্ড স্টোরেজ করা হচ্ছে।  এ বছর নন ইউরিয়া সারের মজুত ১৯৬১ সালের পর সর্বোচ্চ বলেও জানান কৃষি উপদেষ্টা। 

এ সময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

1

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

2

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

5

ক্যাডেটরা গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী হতে চলছে : মৎস্য ও

6

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

10

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

11

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

12

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

13

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত

14

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

15

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি রফিকুল সম্পাদক আসাদুজ্

16

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

17

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

18

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

19

কৃষি সম্প্রসারণ অধিদফতরে তৃতীয় গ্রেডের পদোন্নতিতে জ্যোষ্ঠতা

20