কৃষি সময়
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব

কৃষি সময় প্রতিবেদন

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এই সীমা সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত।


আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। বাজেট বক্তৃতায় তিনি বলেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় আগামী পাঁচ বছরের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।


তিনি ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৪ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করেন।


অর্থমন্ত্রী বলেন, করদাতারা যাতে ভবিষ্যতে মধ্যমেয়াদে তাদের করদায় সম্পর্কে আগাম ধারণা পেতে পারেন, সে লক্ষ্যেই আগামী পাঁচ বছরের জন্য ব্যক্তি করদাতাদের আয়কর হার ও করমুক্ত আয়ের সীমা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।


সাধারণ করদাতাদের পাশাপাশি বিশেষ শ্রেণির করদাতাদের জন্যও করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নারী করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে এ সীমা হবে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ টাকা।


তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৫ লাখ ২৫ হাজার টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।


এছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধাদের’ জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৬ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির মা-বাবা বা আইনানুগ অভিভাবক প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা করমুক্ত আয়ের সুবিধা পাবেন।


করমুক্ত আয়সীমা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আগামী পাঁচ বছরের আয়কর হারও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এর মাধ্যমে করব্যবস্থাকে আরও পূর্বানুমানযোগ্য ও প্রগতিশীল করা সম্ভব হবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি হেক্টরে ধান হবে ১৫ টন, গবেষণা করছে এসিআই

1

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

2

ফরিদপুরে খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ

3

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

4

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

5

জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্ব

6

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

7

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূ

8

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

9

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

10

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি

11

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

12

উৎপাদনকেন্দ্রিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাতে হব

13

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

14

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

15

ব্রি’র অর্গানিক সার ৩০ শতাংশ পর্যন্ত কমাবে ইউরিয়ার ব্যবহার

16

দেশের ২৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

17

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

18

এক গাছেই ধরেছে ১০ জাতের আম

19

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

20