নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সীড এসোসিয়েশনের (বিএসএ) দুই ২০২৬-২৭ সালের (দ্বি-বার্ষিক) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুপ্রিম সীড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাসুম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ আর মালিক সীডস প্রাইভেট লিমিটেডের স্বত্তাধিকারী আতাউস সোপান মালিক। ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির দুইজন সহভাপতি ও একজন সাংগঠনিক সম্পাদক ছাড়া বাকী সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শনিবার রাজধানীর খামারবাড়ির
তুলা উন্নয়ন বোর্ড মিলনায়তনে দুটি পদে ভোট গ্রহণ করা হয়। সহসভাপতির দুটি পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা
করেন। এদের মধ্যে ফজলু সীড কোম্পানির মো: ফজলুল হক ও পাতা এগ্রো ইন্টারন্যাশনালের মো:
ফজলুল করিম সহসভাপতি নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন বিক্রমপুর সীড কোম্পানীর
মো: নাসির উদ্দিন। সাবেক সচিব মেসবাহ উদ্দীনের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন বোর্ড এই নির্বাচন পরিচালনা করেন। দুই সদস্য হলেন-
মো: আব্দুল খালেক ও নেসা উদ্দিন আহমেদ।
এর আগেই সভাপতি, সাধারণ
সম্পাদকসহ অন্যান্যরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। গ্রুপ ‘এ’ থেকে সভাপতি
পদে নির্বাচিত হন সুপ্রিম সীডের মোহাম্মদ মাসুম এবং এর আর মালিক সীডের আতাউস সোপান
মালিক। এই গ্রুপ থেকে সহসভাপতি পদে দু’জন নির্বাচিত হলেন- বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের
মো: জাহিদুল ইসলাম ও জায়েন্ট এগ্রো প্রসেসিং লিমিটেডের ফিরোজ মাহমুদ হাসান।প্রচার সম্পাদক
নির্বাচিত হন আলফা সীড ইন্টারন্যাশনালের মো: আফসার উদ্দিন আকন্দ। এছাড়া, কার্যনির্বাহী
কমিটির সদস্য নির্বাচিতরা হলেন- ন্যাশনাল এগ্রিকেয়ার এর কে এস এম মোস্তাফিজুর রহমান,
কৃষাণ এগ্রো সার্ভিসের শামীম আহাম্মদ, ব্র্যাক সীডের মো: আজিজুল হক, ভিএন আর সীডস বাংলাদেশ
প্রা: লিমিটেডের মো: মামুন উপর-রশিদ, ইস্ট ওয়েস্ট সীড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের
মোস্তফা কামাল, রাইসকো ইন্টারন্যাশনালের মো: ফারুখ হোসেন, এডভান্স মাল্টি ফার্ম লিমিটেডের
বাহার উদ্দিন।
‘বি’ গ্রুপ থেকে সিনিয়র
সহসভাপতি সহ ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন-সিনিয়র সহসভাপতি
শেখ আব্দুল হালিম (কাশেম বীজ ভান্ডার), সহসাধারণ সম্পাদক জসিম উদ্দিন ( উফসী সীড কোম্পানী),
কোষাধ্যক্ষ মো: সফিক ভুইয়া (আফরোজা সীড কোম্পানি), সাংস্কৃতিক সম্পাদক মো: আলমগীর হোসেন
(জেনিথ সীড কোম্পানি), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মাহবুব আনাম (লালতীর বীজ কোম্পানি
লিমিটেড), ওমর আল ফারুক ( কোয়ালিটি সীড), মো: আশরাফুল ইসলাম (চাঁদ সীড কোম্পানি), মো:
আশরাফুল ইসলাম (কৃষি বীজাগার) এবং মো: পান্নু মোল্লা (হিমু সীড কোম্পানি)।
মন্তব্য করুন