কৃষি সময়
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
দেশে সারের চাহিদা মেটাতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কো থেকে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৯০ হাজার মেট্রিক টন টিএসপি সার ও ৪০ হাজার টন ডিএপি সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৬৯ কোটি ৩১ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রোপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোন দেওয়া হয়েছে।

জানা গেছে, বিএডিসি কর্তৃক মরক্কো থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে টিএসপি সার আমদানির প্রস্তাব সিসিইএ সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়। আগের সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় গত ২ জুলাই পুনরায় চুক্তি নবায়ন করা হয়।

সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে সারের মূল্য নির্ধারণ করে ওসিপি নিউট্রিক্রোপস থেকে ৩০ হাজার টন টিএসপি সার বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে ১ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৯০০ মার্কিন ডলারে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৮১ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৭২০ টাকা। প্রতি মেট্রিক টন টিএসপি সারের প্রস্তাবিত এফওবি দর ৪৯৩.৩৩ ডলার।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মরক্কোর এই প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে ১ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৯০০ মার্কিন ডলার দিয়ে এই সার আমদানি করা হবে। বাংলাদেশে মুদ্রায় এর পরিমাণ ১৮১ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৭২০ টাকা। প্রতি মেট্রিক টন টিএসপি সারের প্রস্তাবিত এফওবি দর ৪৯৩.৩৩ ডলার।

এছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আর একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মরক্কোর একই প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে ১ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৯০০ মার্কিন ডলার দিয়ে এই সার আনা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৮১ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৭২০ টাকা। প্রতি মেট্রিক টন টিএসপি সারের প্রস্তাবিত এফওবি দর ৪৯৩.৩৩ ডলার।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মরক্কোর একই প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে এই সারের জন্য ব্যয় হবে ২ কোটি ৬৪ লাখ ১৩ হাজার ২০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩২৪ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৬৪০ টাকা। প্রতি মেট্রিক টন ডিএপি সারের প্রস্তাবিত এফওবি দর ৬৬০.৩৩ ডলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

1

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

2

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

3

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

6

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি

7

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

8

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

9

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

10

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

13

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

14

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

15

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি রফিকুল সম্পাদক আসাদুজ্

16

মূল্যস্ফিতি কিছুটা বেড়েছে

17

জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলের হাজারো পরিবারে আয় বাড়িয়েছে এফএও

18

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

19

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

20