কৃষি সময়
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন


বাকৃবি সংবাদদাতা

তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্র সমিতির সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের আয়োজন করেন বাকৃবির কৃষিবিদ ঐক্য পরিষদ।

 

তাদের তিন দফা দাবি হলো-কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ (বিএডিসি) সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ রাখা যাবে না এবং কৃষি বা কৃষিসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক সম্পন্ন ছাড়া নামের সঙ্গে ‘কৃষিবিদপদবি ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিগত এক বছর যাবত আমাদের অধিকার আদায়ে আমরা সবসময় সক্রিয় ছিলাম। তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন এবং এর পরিপ্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিজি মহোদয়, কৃষি সচিব এবং কৃষি উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের দাবির বিষয়ে মত একমত পোষণ করেছিলেন এবং আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন বলে আমরা পড়ার টেবিলে ফিরে গিয়েছিলাম।

 

তারা আরও বলেন, কিন্তু আমরা বিশ্বস্ত মাধ্যমে জানতে পেরেছি ডিপ্লোমাধারীদের কিছু নেতাদের প্ররোচনায় দেশের সমস্ত ডিপ্লোমা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়ে তাদের অবৈধ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলছে। তারা এটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে ২০ শতাংশ নবম গ্রেডে প্রমোশনের ফাইল রেডি করেছেন এবং সচিব পর্যায়ে আছে। তাই আমাদের বিসিএস নবম গ্রেড সিকিউর করতে মাঠে নামার কোনো বিকল্প নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামারবাড়িতে কর্মকর্তাদের হুমকি ও চাঁদা দাবি শেকৃবি ছাত্রদল ন

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন

3

বাকৃবি এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ,সম্পাদক শ

4

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

5

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি রফিকুল সম্পাদক আসাদুজ্

6

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

7

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

8

জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর টিকে থাকা কঠিন

9

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূ

10

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি

11

এক উপজেলাতেই শতকোটি টাকার তুলা চাষ

12

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’র জন্য প্রতিবেদন আহ্বান

13

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

14

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

17

কৃষি সচিবের রুটিন দায়িত্বে নাসির- উদ-দৌলা

18

নার্সভুক্ত ১২ প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সংগঠন ‘নার্সসাব’র সাথ

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20