
নিজস্ব প্রতিবেদক
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাসান জাফির তুহিন।
সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তুহিনকে ওই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য তুহিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তি দিয়ে নির্ধারণ করা হবে।
কৃষিবিদ হাসান জাফির তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। তিনি ২০২৩-২০২৪ সালের দিকে এই দায়িত্ব গ্রহণ করেন।
বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
তিনি ধানের শীষ প্রতীকে পাবনা-৩ (চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুরা) আসনে
প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে, তার আসনে এমপি নির্বাচিত হন জামায়াত প্রার্থী।