প্রিন্ট এর তারিখঃ May 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
কৃষি সচিবের রুটিন দায়িত্বে নাসির- উদ-দৌলা

নিজস্ব প্রতিবেদক
কৃষি মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির- উদ-দৌলা। সোমবার কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ দায়িত্ব দেয়া হয়। তিনি কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং এবং বিপণন অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল রোববার কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদ উল্লাহ মিয়ানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন। এ প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এবং ৪৫ ধারায় এই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়