
শেকৃবি
সংবাদদাতা
রাজধানীর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে
এগ্রিকালচার এসোসিয়েশন অফ বাংলাদেশ (এএবি-
এ্যাব) শেকৃবি শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের
আয়োজন করা হয়।
দোয়া
মাহফিলে উপস্থিত ছিলেন শেকৃবির ভিসি অধ্যাপক ড. মো. আব্দুল
লতিফ, প্রো ভিসি অধ্যাপক ড. মো. বেলাল
হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের
পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল
হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান
আলী।
অনুষ্ঠানে
বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা
করে বিশেষ দোয়া ও মোনাজাত করা
হয়।